তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

 

তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস https://www.profitableratecpm.com/a83zpd5ysm?key=d67472b82b1feb34108d8e8406feac22

ইরানে ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকিতে পড়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন। ইসরায়েলি হামলায় দূতাবাসের এক কিলোমিটারের মধ্যে দুটি সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করার পর, দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।https://www.profitableratecpm.com/izeby0hn?key=80b056371d4a83fc91a3b0b0372de5b0

সোমবার (১৬ জুন) সকালে তেহরান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তেহরান ইউনিভার্সিটির রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিনসহ দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে। এসব স্থাপনার খুব কাছেই বাংলাদেশ মিশন অবস্থিত, যা কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।https://www.profitableratecpm.com/bi15h2vr?key=25ea7d64e711c702f2c44b8b913fd30e

এতে আরও বলা হয়, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর খুব কাছেই অবস্থানের কারণে দূতাবাস ভবন, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে। তাই তাদের ৩০-৪০ কিলোমিটার দূরে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে।https://www.profitableratecpm.com/hffa42a4f?key=ed8b109905963f203baae980049288e6

এর আগে, ইরানের তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার (১৫ জুন) তেহরান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সব বাংলাদেশি নাগরিককে নিম্নলিখিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে:

+৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫।

প্রসঙ্গত শুক্রবার (১৩ জুন) ইরানে হামলা চালায় ইসরায়েল। প্রাথমিকভাবে তেহরানের উত্তর-পূর্বদিকে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।https://www.profitableratecpm.com/hzvbvzbd6?key=16a19ee1ccf3297f489cf7af1f0bf92c

হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন এ অভিযান চলবে।

https://www.profitableratecpm.com/x6vmny3s52?key=67ba23f3873041ca5eb944b44c57b78c

অপরদিকে ইরানও দিচ্ছে পাল্টা জবাব। একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলে।


Post a Comment

Previous Post Next Post