দুই দফায় ছোঁড়া শতাধিক ব্যালিস্টিক মিসাইলে ইরানের পাল্টা জবাবhttps://www.profitableratecpm.com/a83zpd5ysm?key=d67472b82b1feb34108d8e8406feac22
রাজধানীর তেহরানসহ বিভিন্ন শহরে ইজরায়েলের চালানো ভয়াবহ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। ইতিমধ্যে ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ১০০টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শুক্রবার (১৩ জুন) রাতে এ হামলা চালানোর কথা জানিয়েছে।https://www.profitableratecpm.com/izeby0hn?key=80b056371d4a83fc91a3b0b0372de5b0
এক বিবৃতিতে তারা বলেছে, ‘ট্রু প্রমিস ৩’ নামের এ অভিযান শুরু হয়েছে। ইসরায়েলের তেল আবিব মহানগর এলাকায় রকেট হামলায় অন্তত ৪১জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। মাগেন ডেভিড অ্যাডম-এর এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই মুহূর্ত পর্যন্ত তেল আবিব এলাকায় হামলার খবর পাওয়া সাতটি স্থানে আমাদের দল পাঠানো হয়েছে উদ্ধার কাজের জন্য।’https://www.profitableratecpm.com/bi15h2vr?key=25ea7d64e711c702f2c44b8b913fd30e
ইরানের ছোড়া অল্প কিছু মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সিএনএনের খবরে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এক ভিডিও বার্তায় বলেন, কিছু আঘাত হয়েছে, তবে বেশিরভাগই প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাতে আরও হামলা হতে পারে, তাই সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে।https://www.profitableratecpm.com/hffa42a4f?key=ed8b109905963f203baae980049288e6
ওদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, অন্তত দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে এই দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিবিসি লিখেছে, পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। উত্তেজনা ক্রমশ বাড়ছে। তেল আবিবের আকাশে ধোঁয়ার কুন্ডলি দেখা গেছে।https://www.profitableratecpm.com/hzvbvzbd6?key=16a19ee1ccf3297f489cf7af1f0bf92c
ইসরায়েলের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, ইরান বাস্তবিকই ইসরায়েলের ক্ষতি করতে পারে। সেটি যে সম্ভব হতে পারে তার প্রথম লক্ষণ এই ক্ষেফণাস্ত্র হামলা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে তাদের হামলা কয়েকদিন ধরে চলতে পারে। ইরানে শুক্রবার ভোররাতে বিভিন্ন স্থানে দফায় দফায় হামলার পরদিন দুপুরে ইসরায়েল দেশটিতে দ্বিতীয়বারের মতো কয়েকদফা হামলা চালায়।https://www.profitableratecpm.com/zjbtjrghh?key=d4b1216fc90584ec68b86e1d7682922d
ইরান প্রথমদফা ইসরায়েলি হামলার পরই এর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল। এরপর থেকে ঘণ্টায় ঘণ্টায় দুই দেশের মধ্যে সংঘাত কেবল বাড়ছে।https://www.profitableratecpm.com/ssx7tpby9q?key=cc619d5b9b5fdf13263bd1b0fbeac529
ইসরায়েল অঁটঘাট বেঁধে পরিকল্পনা করেই ইরানে হামলা চালানো শুরু করেছে সেটি স্পষ্ট। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা পুরোপুরি নস্যাৎ করতেই ইসরায়েলের এই হামলা। কিন্তু ইসরায়েলে হামলা শুরু করে ইরান দেখিয়ে দিয়েছে তারা এখনও পাল্টা আঘাত হানার ক্ষমতা রাখে।https://www.profitableratecpm.com/x6vmny3s52?key=67ba23f3873041ca5eb944b44c57b78c

Post a Comment