ইরানে হামলার নিন্দা জানিয়েছে সউদী আরব

 

ইরানে হামলার নিন্দা জানিয়েছে সউদী আরবhttps://www.profitableratecpm.com/a83zpd5ysm?key=d67472b82b1feb34108d8e8406feac22



ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এসময় বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়।https://www.profitableratecpm.com/izeby0hn?key=80b056371d4a83fc91a3b0b0372de5b0
শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে এ হামলা চালায় ইসরায়েল।

এদিকে সউদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

https://www.profitableratecpm.com/bi15h2vr?key=25ea7d64e711c702f2c44b8b913fd30e

সউদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “যদিও রাজ্য এই জঘন্য হামলার নিন্দা করে, এটা নিশ্চিত করে যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের অবিলম্বে এই আগ্রাসন বন্ধ করার জন্য একটি বড় দায়িত্ব রয়েছে।https://www.profitableratecpm.com/hffa42a4f?key=ed8b109905963f203baae980049288e6

ইসরায়েলের হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি, জ্যেষ্ঠ দুই পরমাণুবিজ্ঞানী ফেরেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহদি তেহরানচিসহ আরও অনেকেই নিহত হয়েছেন।https://www.profitableratecpm.com/hzvbvzbd6?key=16a19ee1ccf3297f489cf7af1f0bf92c

 

এ হামলার পর ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি ইসরায়েলের জন্য করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।https://www.profitableratecpm.com/zjbtjrghh?key=d4b1216fc90584ec68b86e1d7682922d

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হামলার পরে জানান, ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।https://www.profitableratecpm.com/ssx7tpby9q?key=cc619d5b9b5fdf13263bd1b0fbeac529

 

নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘কিছুক্ষণ আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানের হুমকিকে প্রতিহত করার জন্য একটি অভিযান। আমাদের মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন এ অভিযান চলবে।’https://www.profitableratecpm.com/x6vmny3s52?key=67ba23f3873041ca5eb944b44c57b78c

 

নেতানিয়াহু বলেন, এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা।





Post a Comment

Previous Post Next Post