নেতানিয়াহুর ওপর ক্ষেপেছেন এরদোয়ান, সৌদি যুবরাজকে ফোনhttps://www.profitableratecpm.com/x6vmny3s52?key=67ba23f3873041ca5eb944b44c57b78c রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, বেনিয়ামিন নেতানিয়াহু ও মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরাইল। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপকালে এ কথা বলেন তিনি।https://www.profitableratecpm.com/zjbtjrghh?key=d4b1216fc90584ec68b86e1d7682922d
এরদোয়ান বলেন, চলমান উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে। পারমাণবিক বিরোধ কেবল আলোচনার মাধ্যমেই সমাধান করা যেতে পারে।
এদিকে, ইসরায়েলের সঙ্গে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে পাকিস্তান। পাশাপাশি, বিশ্বের সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।https://www.profitableratecpm.com/hzvbvzbd6?key=16a19ee1ccf3297f489cf7af1f0bf92c
শনিবার (১৪ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাব।https://www.profitableratecpm.com/izeby0hn?key=80b056371d4a83fc91a3b0b0372de5b0
তিনি আরও জানান, ইসরায়েল ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করে আক্রমণ চালাচ্ছে। মুসলিম দেশগুলো যদি এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখোমুখি হতে হবে।https://www.profitableratecpm.com/hffa42a4f?key=ed8b109905963f203baae980049288e6
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মুসলিম দেশগুলোর প্রতি অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। পাশাপাশি, তিনি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-কে জরুরি বৈঠকে বসে ইসরায়েল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।https://www.profitableratecpm.com/bi15h2vr?key=25ea7d64e711c702f2c44b8b913fd30e
খাজা আসিফ আরও বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ এই সংকটময় সময়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে ‘ইরানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন।https://www.profitableratecpm.com/a83zpd5ysm?key=d67472b82b1feb34108d8e8406feac22
পাকিস্তান ও ইরানের মধ্যে প্রায় ৭৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা দুই দেশের ভূ-রাজনৈতিক সম্পর্কের গুরুত্বকে আরও বৃদ্ধি করে।https://www.profitableratecpm.com/ssx7tpby9q?key=cc619d5b9b5fdf13263bd1b0fbeac529

Post a Comment