জায়নবাদীদের সঙ্গে কখনোই আপস নয়,হুঁশিয়ারিখামেনির।তথ্যসূত্র : অনলাইন সংবাদ মাধ্যম
https://www.profitableratecpm.com/a83zpd5ysm?key=d67472b82b1feb34108d8e8406feac22
অন্যদিকে, যুক্তরাষ্ট্রও সংঘাত ঘিরে তাদের প্রস্তুতি জোরদার করেছে। গত কয়েকদিনে আমেরিকার অন্তত ৩০টি যুদ্ধবিমান ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে এফ-৩৫ এবং ট্যাংকার বিমান। ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য বলছে, এই বিমানগুলো স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডে অবস্থিত মার্কিন ঘাঁটিতে থামছে। এতে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।https://www.profitableratecpm.com/hzvbvzbd6?key=16a19ee1ccf3297f489cf7af1f0bf92c
সিবিএস নিউজের বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে। বিশেষ করে ‘ফোর্ডো’-র মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে টার্গেট করা হতে পারে। হোয়াইট হাউসে এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে বলে জানানো হয়েছে। যদিও ট্রাম্পের উপদেষ্টারা এ সিদ্ধান্তে এখনও পুরোপুরি ঐকমত্যে পৌঁছাননি।https://www.profitableratecpm.com/zjbtjrghh?key=d4b1216fc90584ec68b86e1d7682922d
এদিকে, ট্রাম্প সামাজিক মাধ্যমে খামেনিকে হুঁশিয়ার করে বলেছেন, “আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। এখনই না হলেও, আমরা তাকে বের করে আনবো।” একই পোস্টে তিনি আরও বলেন, “ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।” এই বক্তব্য যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ এটি সরাসরি ইরানের সার্বভৌমত্বের ওপর হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। https://www.profitableratecpm.com/x6vmny3s52?key=67ba23f3873041ca5eb944b44c57b78c

Post a Comment