ইরানে হামলা: ট্রাম্পের সহযোগী বলল ‘খেলা শুরু’
ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানের উত্তর-পূর্বদিকে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। https://www.profitableratecpm.com/izeby0hn?key=80b056371d4a83fc91a3b0b0372de5b0
শুক্রবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন বিমান দিয়ে এই হামলা চালিয়েছে।https://www.profitableratecpm.com/bi15h2vr?key=25ea7d64e711c702f2c44b8b913fd30e
এদিকে হামলার পর হকিশ রিপাবলিকান আইনপ্রণেতা ও ট্রাম্পের সহযোগী লিন্ডসে গ্রাহাম ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বলেন, ‘খেলা শুরু। ইসরায়েলের জন্য প্রার্থনা করুন।https://www.profitableratecpm.com/hffa42a4f?key=ed8b109905963f203baae980049288e6
ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে। তবে ইসরায়েলি হামলার ফলে বিমানবন্দরটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি।https://www.profitableratecpm.com/hzvbvzbd6?key=16a19ee1ccf3297f489cf7af1f0bf92c
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।https://www.profitableratecpm.com/zjbtjrghh?key=d4b1216fc90584ec68b86e1d7682922d
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে।https://www.profitableratecpm.com/x6vmny3s52?key=67ba23f3873041ca5eb944b44c57b78c

Post a Comment